বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

১৭ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মেয়ে সন্তানের মা হতে চান চিত্রনায়িকা মাহি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৩, ২২ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ০২:৪৯, ২২ সেপ্টেম্বর ২০২২

Google News
মেয়ে সন্তানের মা হতে চান চিত্রনায়িকা মাহি

সংগৃহিত ছবি

জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি মা হতে চলেছেন তা আমরা অনেকেই জানি। তবে সম্প্রতি মাহি জানিয়েছেন, ছেলে নয় বরং মেয়ে সন্তানের মা হতে চান তিনি। এবং ইতিমধ্যেই মেয়ের নামও ঠিক করে ফেলেছেন তিনি। মেয়ে হলে নাম রাখবেন' ফারিশতা।' তবে ছেলের নাম এখনও ঠিক করেন নি তিনি। অভিনেত্রী নিজেই এসব কথা জানিয়েছেন। 

'যাও পাখি বলো তারে' নামক মাহি অভিনীত সিনেমাটি মুক্তি পাচ্ছে ৭ অক্টোবর। এই সিনেমা মুক্তি উপলক্ষে  শনিবার ( ১৭ সেপ্টেম্বর) রাতে এক সম্মেলনের আয়োজন করা হয় এফডিসিতে। সেখানে এসব কথা বলেন মাহি। সাথে ছিলেন স্বামী রাকিব সরকার।

চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন,' এই অনুভূতি বলে বুঝানো যাবেনা। প্রথম তো! তবে আব্বু, আম্মু, ওর ( রাকিব) যত্নে বুঝতে পারছি, কিছু একটা হতে যাচ্ছে। মাহি আরও বলেন,' আমি জানি আমার মেয়েই হবে ইনশাআল্লাহ।'

এর আগে গত সোমবার ( ১২ সেপ্টেম্বর) রাতে ফেসবুক স্ট্যাটাস দিয়ে অন্তঃসত্ত্বা হবার খবর জানিয়েছিলেন তিনি।

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনৈতিক ব্যাক্তীত্ব কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536