বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

৩১ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৬ সেপ্টেম্বর ২০২৬,

৩১ ভাদ্র ১৪৩৩

Radio Today News

জয়া বচ্চন কেন ছেলের অভিনয় দেখতে চান না, জানালেন অভিষেক বচ্চন

রেডিও টুডে রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৮, ৬ নভেম্বর ২০২২

Google News
জয়া বচ্চন কেন ছেলের অভিনয় দেখতে চান না, জানালেন অভিষেক বচ্চন

জয়া বচ্চন ও ছেলে অভিষেক বচ্চন

বাবা মার সঙ্গে সম্পর্ক অনেক ভালো অভিষেক বচ্চনের এটা জানেনা এমন লোক খুব কমই আছে। অভিষেক বচ্চন যে মা জয়া বচ্চনের প্রিয় পাত্র, তা দিদি শ্বেতা বিভিন্ন সময় প্রকাশ করেছেন।অভিষেক বচ্চন অভিনীত 'ব্রিদ' সিরিজটি মুক্তি পেতে চলেছে।

এই সিরিজটি নিয়ে অভিষেক এক সাক্ষাৎকারে বলেছিলেন তার মা কিছুতেই এই সিরিজটি দেখতে চান না। তিনি বলেন তার কাজ দেখার চেয়ে তার মা জয়া বচ্চন  সংসদে গিয়ে বসে থাকতে বেশি পছন্দ করেন। মা জয়া বচ্চন কেন এমনটা ভাবছেন সেটাই আমরা আলোচনা করব আজ।

আসলে জয়া বচ্চন অতিরিক্ত হিংসা বা কোন ধূসর জিনিস পছন্দ করেন না একেবারেই। এটি থ্রিলার জরের একটি সিরিজ। যারা শ্যাডো সিরিজটি দেখেছেন তারা এটা জানেন।

অভিষেক বচ্চনের চরিত্রটি ধূসর চরিত্রের। জুনিয়র বচ্চন এ প্রসঙ্গে বলেন, আমরা যে আসলে একটা ভালো টানটান গল্প বানিয়েছি, সেটা মা (জয়া বচ্চন) দেখতে চাননি  এটাই হলো তার প্রমাণ। হিংসা একেবারেই দেখতে পারেন না মা (জয়া বচ্চন)। এর জন্য তিনি সংসদে গিয়ে বসে থাকতে পছন্দ করেন। কারন সেখানে কোন হিংসা চলে না।

জুনিয়র বচ্চন আরো বলেন,' কিন্তু আমার বাবা, মায়ের থেকে একেবারে উল্টো। এই সিরিজের  প্রথম সিজন যখন বেরিয়েছিল তখন একটানা বাবা সিরিজটি দেখেন। যদিও আমার মনে হয় আমাকে নিয়ে বাবার কিছুটা পক্ষপাতিত্ব রয়েছে সব সময়ই।'

অভিষেক বচ্চন এর 'শ্যাডো' সিরিজের দ্বিতীয় সিজন আগামী ৯ নভেম্বর মুক্তি পাচ্ছে।

এস আর

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536