শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

১৮ সেপ্টেম্বর ২০২৬,

২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মেহেদি রাঙা হাতে পরীমনির নতুন বার্তা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৩৩, ১৫ সেপ্টেম্বর ২০২১

আপডেট: ২৩:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২১

Google News
মেহেদি রাঙা হাতে পরীমনির নতুন বার্তা

ছবি: সংগৃহীত

জামিন পাওয়ার পর আজ প্রথমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন পরীমনি। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে পৌঁছান চিত্রনায়িকা পরীমণি।

এবার হাজিরা দিতে আসা পরীমনি এলেন হাতে মেহেদির রঙে নতুন লেখা নিয়ে। এসময় তার হাতে দেখা যায় লেখা, ‘___ মি মোর’। তবে এ লেখা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। আগেরবারের মতোই এবারের লেখাটিও নজর কেড়েছে সবার। হচ্ছে সমালোচনাও।

লেখাটি সম্পর্কে পরীমণি বলেন, “অনেকেই আমার বার্তাটি ঠিক বুঝতে পারছেন না, ভুল বুঝছেন। সবাই ভাবছেন আমি লিখেছি ‘লাভ মি মোর’। আসলে তো আমি লিখেছি ‘...ক (গালি) মি মোর’।’’

কার উদ্দেশে এটি লেখা এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, “যারা আমার জীবন নিয়ে খেলতে চায় বা ঘাটতে আসে, তাদের সবাইকে আমি ওয়েলকাম করছি। আমি প্রস্তুত তোমাদের সঙ্গে এই খেলায় অংশ নিতে। দম যতদিন আছে, আমি শেষ অবধি এই খেলায় লড়ে যাবো।’’

এর আগে গত ৩১ আগস্ট জামিনে কারামুক্ত হওয়ার সময় ‘ডোন্ট লাভ মি বিচ’ লেখে আলোচিত হন পরী। পরে সেই লেখার কারণও নিজেই জানিয়েছেন তিনি।

রেডিওটুডে নিউজ/জেএফ/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536