মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

০৬ অক্টোবর ২০২৬,

২১ আশ্বিন ১৪৩৩

Radio Today News

জাতীয় পতাকা নিয়ে ছবি দেওয়ায় ‘চোর’ কটাক্ষ শুনলেন নুসরাত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৯:২৯, ১৭ আগস্ট ২০২৩

আপডেট: ১০:৩৮, ১৭ আগস্ট ২০২৩

Google News
জাতীয় পতাকা নিয়ে ছবি দেওয়ায় ‘চোর’ কটাক্ষ শুনলেন নুসরাত

সপ্তাহের সাত দিনই কোনো না কোনো কারণে চর্চায় থাকেন নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট বা কোনো মন্তব্য নিয়ে চলতেই থাকে আলোচনা সমালোচনা। স্বাধীনতা দিবসেও ট্রোলের হাত থেকে রেহাই পেলেন না। জাতীয় পতাকা নিয়ে ছবি দেওয়ায় ‘চোর’ কটাক্ষ শুনলেন নুসরত।

স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী সাংসদ। সাদা চুড়িদার, তেরঙা ওড়না, হাতের চুড়িতে গেরুয়া, সবুজ, সাদার ছোঁয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে ভিন্ন লুকে ধরা দিলেন তিনি। আর পাঁচটা পোস্টের থেকে বেশ অন্য রকম ভাবে ধরা দিলেও নেটিজেনদের একাংশ ঝাঁপিয়ে পড়লেন ট্রোল করার জন্য।

‘চোর’ তকমা পেলেন নুসরত। কিছুদিন আগেই ফ্ল্যাট দুর্নীতিতে নাম জড়িয়েছে তাঁর। আমজনতার টাকা মেরে নিজের জন্য বিলাসবহুল ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। আদালতে মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু একটা দায়সারা সাংবাদিক সম্মেলন করেই দায় মিটিয়েছেন নুসরত। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে কার্যত পালিয়ে বেঁচেছেন তিনি।

তারপর থেকে ফ্ল্যাট দুর্নীতি নিয়ে আর একটাও মন্তব্য করতে শোনা যায়নি নুসরতকে। এদিকে সোশ্যাল মিডিয়ায় দিব্যি সক্রিয় রয়েছেন তিনি। নুসরতের স্বাধীনতা দিবসের পোস্টে কার্যত কটাক্ষের বন্যা। একজন লিখেছেন, ‘চোরদের আবার স্বাধীনতা দিবস! আরো চুরি করার জন্য’।

প্রসঙ্গত, দুর্নীতি মামলায় তাঁর বিরুদ্ধে মিডিয়া ট্রায়ালের অভিযোগ তুলেছেন সাংসদ অভিনেত্রী। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি স্বীকার করেন যে অভিযুক্ত সংস্থার ডিরেক্টর ছিলেন তিনি। সংস্থার থেকে টাকা নেওয়ার কথাও মেনে নিয়েছেন তিনি। তবে নুসরতের দাবি, ওই টাকাটা তিনি ঋণ হিসেবে নিয়েছিলেন। আবার সুদসমেত ফেরতও দিয়ে দিয়েছেন।

কিন্তু তাঁর মন্তব্যে একাধিক অসঙ্গতি নিয়ে প্রশ্ন করা হলেও কোনো সদুত্তর দিতে পারেননি নুসরত। শেষমেষ সাংবাদিক সম্মেলন শুরুর ৭ মিনিটের মধ্যেই রাগ দেখিয়ে বেরিয়ে যান সাংসদ অভিনেত্রী।

রেডিওটুডে নিউজ/আনাম/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536