বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

বুধবার,

০৭ অক্টোবর ২০২৬,

২২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

অভিনেত্রী সামান্থা রুথ

নিজের পিঠের পেশিবহুল ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতার কথা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৮:৫৬, ২৩ নভেম্বর ২০২৫

Google News
নিজের পিঠের পেশিবহুল ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতার কথা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনয়ের পাশাপাশি ফিটনেস নিয়েও বেশ সচেতন। এবার নিজের পিঠের পেশিবহুল ছবি শেয়ার করে জানালেন অভিজ্ঞতার কথা।

শনিবার (২২ নভেম্বর) ইনস্টাগ্রামে জিমের পোশাকে পিঠের পেশি প্রদর্শনের একটি ছবি শেয়ার করেন সামান্থা। ক্যাপশনে তিনি লেখেন, কয়েক বছর আগে আমি শক্তিশালী পিঠ বানানোর আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। ভাবতাম, এটা আমার জিনে নেই। অন্যদের সুঠাম পিঠ দেখে মনে হতো, আমি হয়তো কখনোই এমন হতে পারব না। কিন্তু আমি ভুল ছিলাম।

নিজের সন্তুষ্টির কথা জানিয়ে অভিনেত্রী বলেন, আজ আমি সত্যিই খুশি। আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এমন দিনও গেছে যখন মনে হতো কোনো পরিবর্তন হচ্ছে না, হাল ছেড়ে দেওয়াই সহজ, কিন্তু আমি থেমে যাইনি।

তার কথায়, শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, জীবনযাপনের ধরন এবং বয়সের কথা মাথায় রেখে পেশি গঠন খুবই জরুরি। শক্তি প্রশিক্ষণ আমাকে শৃঙ্খলা ও ধৈর্য শিখিয়েছে। জিনে নেই এটা কেবল একটা অজুহাত। নিজেকে ভুল প্রমাণ না করা পর্যন্ত আমরা এই অজুহাত দিয়ে যাই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536