২০৩০ সালের মধ্যে আধুনিক খুচরা ব্যবস্থা গড়ার লক্ষ্য চীনের

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৬ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

২০৩০ সালের মধ্যে আধুনিক খুচরা ব্যবস্থা গড়ার লক্ষ্য চীনের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৪, ১০ জুলাই ২০২৬

আপডেট: ২৩:৩৯, ১০ জুলাই ২০২৬

Google News
২০৩০ সালের মধ্যে আধুনিক খুচরা ব্যবস্থা গড়ার লক্ষ্য চীনের

চীনের খুচরা শিল্পকে আরও আধুনিক, উদ্ভাবনী এবং বিশ্বমানের করে গড়ে তুলতে নতুন নীতিমালা প্রকাশ করেছে দেশটির সরকার। চীনের বাণিজ্য মন্ত্রণালয়সহ একাধিক সরকারি দপ্তরের সমন্বয়ে তৈরি এই নির্দেশনায় ২০৩০ সালের মধ্যে খুচরা বা রিটেইল খাতের ব্যাপক রূপান্তরের রূপরেখা তুলে ধরা হয়েছে।

এই নীতিমালার মূল লক্ষ্য এমন কিছু প্রতিষ্ঠান তৈরি করা, যা বিশ্ববাজারে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে সক্ষম হবে। চীনের অভ্যন্তরীণ বাজারে উদ্ভাবন ত্বরাণ্বিত করার পাশাপাশি এই খাতটিকে উচ্চমানের প্রবৃদ্ধির দিকে ধাবিত করাই এর প্রধান উদ্দেশ্য।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, খুচরা শিল্পের মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে রয়েছে পরিকল্পিত পরিকাঠামো, নতুন পণ্যের জোগান, চাহিদা সৃষ্টি এবং উদ্ভাবনী রূপান্তর।

বিশ্লেষকদের মতে, চীনের এই পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ ভোগ বা কনজাম্পশনকে আরও চাঙা করবে। বিশ্ববাজারে নিজেদের অর্থনৈতিক প্রভাব ধরে রাখতে এবং অভ্যন্তরীণ বাজারে ভোক্তাদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের