আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে: নাহিদ ইসলাম

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৬ আষাঢ় ১৪৩৩

শনিবার,

১১ জুলাই ২০২৬,

২৬ আষাঢ় ১৪৩৩

Radio Today News

আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে: নাহিদ ইসলাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:৩৬, ১০ জুলাই ২০২৬

আপডেট: ২৩:৩৯, ১০ জুলাই ২০২৬

Google News
আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরবেন, ফাঁসি কার্যকর হবে: নাহিদ ইসলাম

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তাঁরা চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরবেন। তিনি বলেন, ফিরে এলে তাঁর ফাঁসি কার্যকর করা হোক।

শুক্রবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) দিবসে ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় এ দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ। ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন এ অনুষ্ঠান আয়োজন করে।

জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনা গত বৃহস্পতিবার রয়টার্সকে সাক্ষাতকারে জানিয়েছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের নেতাদের নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন।

সাংবাদিকদের প্রশ্নে নাহিদ বলেন, শেখ হাসিনা কীভাবে আসবেন, কাদেরকে নিয়ে আসবেন, সারেন্ডার করবেন কী না, এটা ঠিক করতে হবে বাংলাদেশ সরকারকে। বাংলাদেশ সরকার এ বিষয়ে দিল্লির সঙ্গে কথা বলবে। এখানে আর কোনো পক্ষ নাই। ফলে সরকারই ঠিক করবে তাকে কখন আনবে, কীভাবে আনবে এবং কীভাবে বিচারের রায় কার্যকর করবে।

শেখ হাসিনা চাইলেও ব্যক্তিগত সিদ্ধান্তে দেশে ফিরতে পারবেন না- বলে মনে করেন জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দিল্লি থেকে তাকে যতটুকু পারমিট করে, ততটুকু কথা বলেন শেখ হাসিনা।

জুলাই অভ্যুত্থানকারীরা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জানিয়ে নাহিদ বলেছেন,  শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার পাঁয়তারা বা প্রচেষ্টা হয়, সরকার যদি সেটাকে প্রশ্রয় দেয়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি সরকারেরই হবে।

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলগতভাবে বিচারের যে কথা সরকার বলছে, এটাই সঠিক রাস্তা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোকলেসুর রহমান পলাশ উদ্যোক্তাদের জন্য ঋণ সুবিধা তুলে ধরেন। পাঁচ শতাধিক উদ্যোক্তা এতে অংশ নেন। নারায়ণগঞ্জের হামীম কনজুমারস লিমিটেডের রফিকুল ইসলাম কনক, রংপুরের নিট ক্রাফট ডিজাইনের সুলতানা রাজিয়া, নিলাচল ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্টের আব্দুল্লাহ আল মামুনসহ ১৪ উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়।  জুলাই শহীদ মারুফের বাবা মো. ইদরিস, জুলাই শহীদ মেহেরুন্নেসার বাবা মো. মোশারফ হোসেন এবং প্রশিক্ষক কামরুল হাসান শিমুলকেও সম্মাননা জানানো হয়।

এনসিপির রাজনৈতিক পরিষদের সদস্য আকরাম হোসাইন সিএফ, মুরাদ কিবরিয়া এফসিএ, জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার প্রমুখ বক্তৃতা করেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের