চীনা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

বৃহস্পতিবার,

৩০ জুলাই ২০২৬,

১৪ শ্রাবণ ১৪৩৩

বৃহস্পতিবার,

৩০ জুলাই ২০২৬,

১৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

চীনা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২৩:১৫, ২৯ জুলাই ২০২৬

আপডেট: ২৩:১৫, ২৯ জুলাই ২০২৬

Google News
চীনা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে নিষেধাজ্ঞার হুমকি না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির দাবি, এসব অভিযোগের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, কিছু চীনা এআই প্রতিষ্ঠান উন্নত মার্কিন এআই মডেলের প্রযুক্তি ব্যবহার করেছে এবং মার্কিন মেধাস্বত্ব লঙ্ঘন করেছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত ও নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে।

এর জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বিজ্ঞান ও প্রযুক্তিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং ভিত্তিহীন অভিযোগে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক নয়।

মুখপাত্র বলেন, অনেক চীনা এআই মডেল মার্কিন মডেলের প্রায় একই সময়ে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি চীনের অনেক এআই প্রযুক্তি ইতোমধ্যেই বিশ্বমানের সক্ষমতা অর্জন করেছে। তাই উদ্ভাবন কোনো এক দেশের একার সম্পদ নয়।

তিনি আরও বলেন, চীনা এআই প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে গবেষণায় বিনিয়োগ করছে। তারা প্রযুক্তিতে আত্মনির্ভর হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতাকেও গুরুত্ব দিচ্ছে। এর ফলে ফ্রন্ট-এন্ড কোডিংসহ বিভিন্ন ক্ষেত্রে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের