রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বাংলাদেশ ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে: সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬:০৯, ২২ আগস্ট ২০২১

আপডেট: ১৬:০২, ২২ আগস্ট ২০২১

Google News
বাংলাদেশ ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে: সেনাপ্রধান

ছবি: আইএসপিআর

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন বলেছেন, তুরষ্ক এবং বাংলাদেশ তথা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই সম্পর্ক  আরো সুদৃঢ় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

তুরস্ক সফরকালে দেশটি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে এর সাথে সাক্ষাকালে তিনি এ মন্তব্য করেন।  

আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা – ২০২১ পরিদর্শন উপলক্ষে তুরষ্কে তাঁর সরকারী সফরের  মাধ্যমে দু’দেশের সামরিক বাহিনী, এবং বিশেষ করে দুই  দেশের  সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে বলেও মন্তব্য করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাপ্রধান তাঁকে এবং তাঁর প্রতিনিধি দলকে প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের মন্ত্রী  এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রীকে  ধন্যবাদ   জানান। 

তুরষ্কের জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনাসদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, ইত্যাদি ক্ষেত্রেও সেদেশের পক্ষ থেকে বাংলাদেশকে সকল  সহযোগিতা এবং সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রধান  ইসমাইল দেমির আশ্বাস দেন যে তুরস্ক এর পক্ষ থেকে বাংলাদেশের সাথে চলমান সকল বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন, যাতে করে ভবিষ্যতে উভয় দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বন্ধুত্বপূর্ণ এবং কল্যাণকর হয়।

আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা – ২০২১ এর দ্বিতীয় দিনে (২০-০৮-২০২১) সেনাবাহিনী প্রধান প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিবিধ সরঞ্জমাদির ব্যাপারে অবহিত হন। এছাড়াও বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সাথে তিনি আলোচনা ও মত বিনিময় করেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536