রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

রোববার,

০৪ অক্টোবর ২০২৬,

১৮ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু ও বেড়েছে শনাক্তের সংখ্যা

রেডিওটুডে আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ২৬ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৪:৩৫, ২৬ জানুয়ারি ২০২৩

Google News
বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু ও বেড়েছে শনাক্তের সংখ্যা

ফাইল ছবি

করোনায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। যদিও আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগী। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন প্রায় এক হাজার মানুষ। আর একই সময়ে নতুন করে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে পৌনে ২ লাখ।

বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। আর দৈনিক প্রাণহানির তালিকায় ২য় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপর রয়েছে ব্রাজিল, মেক্সিকো ও রাশিয়া। ফলে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ কোটি ৩৯ লাখেরও বেশি। এদিকে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬৭ লাখ ৫১ হাজার।

করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস আজ বৃহস্পতিবার (২৬ জনুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭২ জন। বিশ্বজুড়ে এতে মৃতের সংখ্যা হয়েছে মোট ৬৭ লাখ ৫১ হাজার ৩৭৬ জন।

একই সময়ে ভাইরাসে নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫ জন মানুষ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সর্বমোট ৬৭ কোটি ৩৯ লাখ ৫১ হাজার ৯৩৫ জনে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে জাপানে। এই সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৩৫৪ জন মানুষ এবং মারা গেছেন ৩৬৮ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট ৩ কোটি ২২ লাখ ৫১ হাজার ৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৬৬ হাজার ২৯৭ জন মানুষ।

একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৫৩ জন আর মারা গেছেন ২৩৭ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে। দেশটি মৃতের সংখ্যা তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৯২ জন এবং নতুন করে শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৪৫২ জন মানুষ। 

ফ্রান্সে নতুন করে গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৪৭ জন।

প্রসঙ্গত, চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। 

রেডিওটুডে নিউজ/এসবি

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536