গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজারে পৌঁছেছে

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

রোববার,

১৩ সেপ্টেম্বর ২০২৬,

২৯ ভাদ্র ১৪৩৩

Radio Today News

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজারে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪৯, ২০ নভেম্বর ২০২৩

Google News
গাজায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজারে পৌঁছেছে

নতুন করে গাজার উত্তরে আরেকটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। গেল ৭ সপ্তাহ ধরে চলমান এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ হাজারে পৌঁছেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত সাড়ে ৫ হাজার শিশু এবং সাড়ে ৩ হাজার নারী রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ হাজার মানুষ। 

এদিকে, গাজার আল-শিফা হাসপাতালে বন্দিদের আটকে রাখা ও হাসপাতালের নিচে হামাসের সুরক্ষিত সুড়ঙ্গ পাওয়ার দাবি করেছে ইসরায়েল। তবে এটি সত্য নয় বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েলের প্রতিরক্ষাবাহিনী হাসপাতালের সিসিটিভি ফুটেজ প্রকাশ করে। এতে ৭ অক্টোবর বন্দিদের ওই হাসপাতালে আনা হয় বলে দাবি করে ইসরায়েল। এছাড়া ৫৫ মিটার লম্বা ও ১০ মিটার গভীর একটি সুরঙ্গের ছবিও প্রকাশ করে ইসরায়েল। 

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পাল্টা জবাবে টানা দেড় মাস ধরে গাজায় নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরাইলি সেনারা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের