শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শুক্রবার,

২৫ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রানী দ্বিতীয় এলিজাবেথ অসুস্থ!

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:০৪, ১৩ অক্টোবর ২০২১

আপডেট: ১৯:০৭, ১৩ অক্টোবর ২০২১

Google News
রানী দ্বিতীয় এলিজাবেথ অসুস্থ!

ছবিসূত্র: ইন্টারনেট

ইংল্যান্ডের রানী দ্বিতীয় এলিজাবেথ অসুস্থ। মঙ্গলবার ওয়েস্টমিনিস্টার অ্যাবের দ্য রয়েল ব্রিটিশ লিজিয়নের শতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এর আগে অনুষ্ঠান চলাকালে তিনি তার শারীরিক অসুস্থতার কথা রাজকীয় অতিথিদের কাছে জানান। সে সময় অসুস্থতা বোধ করায় অনুষ্ঠানে অংশ নেয়ার কিছুক্ষণ পর তিনি চলে যান। 

সম্প্রতি রাজকীয় ওই অনুষ্ঠানে রানী এলিজাবেথ ছিলেন নীল পোশাক, কালো গ্লাভস পরিহিত। এসময় হাতে রাজকীয় হ্যান্ডব্যাগটিও লক্ষ্য করা যায়। 

বার্তাসংস্থা এনস্টারস এক প্রতিবেদনে জানায়, সবকিছুই যখন স্বাভাবিক চলছিলো তখন ভক্তরা লক্ষ্য করেন লাঠিতে ভর করে হাটছেন রানী। এর আগের বছরগুলোয় খুব কমই হয়েছে যে তিনি লাঠিতে ভর করে হাটছেন। কেবল তখনই তিনি এটা করেছেন যখন তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করতেন। 

ব্রিটেনের গণমাধ্যম এক্সপ্রেস ইউকে তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলাফেরায় স্বাচ্ছ্বন্দ্য পেতেই রানী তার হাতের রাজকীয় লাঠিটি ব্যবহার করে থাকেন। এর মাধ্যমে তিনি হাটার সময় শরীরের ভারসাম্য রক্ষা করেন। সর্বশেষ ২০০৩ সালে ডান পায়ের হাঁটুতে অপারেশনের পর তাকে এমন অবস্থায় দেখা যায়। সে সময় রানীর ৪৫ মিনিটের ওই অপারেশনটি সম্পন্ন করেন অর্থোপেডিক ড. রজার্স ভিকার্স। 
 

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536