ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৭ জন। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
তারা জানায়, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
মাজেন ডেভিড আডোম অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্য অনুযায়ী, রোববার জেরুজালেমের ৩০ কিলোমিটার পশ্চিমে ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে অন্তত ৮ জন নিহত এবং অন্তত ২৭ জন আহত হয়েছেন। উদ্ধারকারীরা হতাহতদের সরিয়ে নিতে তৎপরতা চালাচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ক্ষেপণাস্ত্রটি শহরের একটি আবাসিক এলাকায় আঘাত হানে।
বেইত শেমেশ শহরটি জেরুজালেমের প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বলে জানিয়েছে অ্যাম্বুলেন্স সেবা সংস্থা।
ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানায়, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল, চিকিৎসা টিম এবং আহতদের সরিয়ে নিতে একটি হেলিকপ্টার কাজ করছে। সূত্র: আল-জাজিরা
রেডিওটুডে নিউজ/আনাম

