ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ৩ মার্চ ২০২৬

Google News
ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র

এবার ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) দেশটির চ্যানেল টুয়েলভ বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া একটি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্রের অংশ মধ্যাঞ্চলীয় শহর পেতাহ তিকভায় আঘাত হেনেছে।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মধ্য ইসরায়েলে আঘাত করে কিছু ক্ষয়ক্ষতি করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানে প্রায় ৭৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার সংস্থাটি প্রাণহানির হালনাগাদ এ তথ্য প্রকাশ করে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের