ইরান যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স?

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরান যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স? 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ১৩ মার্চ ২০২৬

Google News
ইরান যুদ্ধে জড়াচ্ছে ফ্রান্স? 

ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত টানা ১৪ দিনে গড়ালো। এতে ইতোমধ্যে ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ইরানও আক্রমণ চালাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ছে। এবার এই যুদ্ধে ফ্রান্সের জড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। 

বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের ইরবিল অঞ্চলে ড্রোন হামলায় এক ফরাসি সেনা নিহত হয়েছেন। সেই সঙ্গে  ফ্রান্সের বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই তথ্য নিশ্চিত করেছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমানুয়েল ম্যাক্রোঁ জানান, নিহত ওই সেনার নাম আরনো ফ্রিওঁ। ইরানে যুদ্ধ শুরুর পর থেকে তিনি নিহত প্রথম ফরাসি সৈনিক।

তার পরিবারকে, তার সহযোদ্ধাদের প্রতি আমি জাতির পক্ষ থেকে গভীর ভালোবাসা ও সংহতি জানাতে চাই, সামাজিক মাধ্যমে লিখেছেন ম্যাক্রোঁ।

পুড়ছে ইরান, ৬ হাজার লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলাপুড়ছে ইরান, ৬ হাজার লক্ষ্যবস্তুতে মার্কিন বাহিনীর মুহুর্মুহু হামলা
এ ছাড়া ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আমাদের বেশ কয়েকজন সৈনিক আহত হয়েছে। ফ্রান্স তাদের পাশে রয়েছে এবং তাদের পরিবারের সঙ্গেও রয়েছে।

এই অঞ্চলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইরত ফরাসি বাহিনীর ওপর এসব হামলাকে অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন তিনি। সন্ত্রাসী এই গোষ্ঠী ইরান সমর্থিত প্রক্সি বাহিনী। 

ম্যাক্রোঁ বলেছেন, ইরাকে তাদের উপস্থিতি সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের কঠোর কাঠামোর অংশ। ইরানে যুদ্ধ এমন হামলার যৌক্তিকতা দিতে পারে না।

এখন দেখার বিভিন্ন ফরাসি সেনা নিহতের ঘটনায় এই যুদ্ধে ফ্রান্স জড়িয়ে পড়ে নাকি। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত হলে -সেটিকে স্বাগত জানিয়েছিল ফ্রান্স। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের