রাশিয়ার তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল নয়: মস্কো

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

শুক্রবার,

১৩ মার্চ ২০২৬,

২৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

রাশিয়ার তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল নয়: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ১৩ মার্চ ২০২৬

Google News
রাশিয়ার তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল নয়: মস্কো

রাশিয়ার তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দেশটির অর্থনৈতিক দূত কিরিল দিমিত্রিয়েভ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কার্যত স্বীকার করছে—রুশ তেল ছাড়া বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল থাকতে পারে না।’

যুক্তরাষ্ট্র যুদ্ধকালীন সময়ে বৈশ্বিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনার লক্ষ্যে সমুদ্রে  এরইমধ্যে অবস্থানরত নিষেধাজ্ঞার আওতাভুক্ত রুশ তেল ও পেট্রোলিয়াম সাময়িকভাবে কেনার অনুমতি দেয়ার পর এ মন্তব্য করেন দিমিত্রিয়েভ।


 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের