ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেরিয়ে আসতে’ বললেন ট্রাম্পের উপদেষ্টা

শনিবার,

১৪ মার্চ ২০২৬,

৩০ ফাল্গুন ১৪৩২

শনিবার,

১৪ মার্চ ২০২৬,

৩০ ফাল্গুন ১৪৩২

Radio Today News

ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেরিয়ে আসতে’ বললেন ট্রাম্পের উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৭, ১৪ মার্চ ২০২৬

আপডেট: ১৭:১৮, ১৪ মার্চ ২০২৬

Google News
ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেরিয়ে আসতে’ বললেন ট্রাম্পের উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ও হোয়াইট হাউসের এআই বিষয়ক প্রধান ডেভিড স্যাকস ইরানের সঙ্গে চলমান উত্তেজনা থেকে যুক্তরাষ্ট্রকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত আরও বাড়লে মধ্যপ্রাচ্যে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে।

স্যাকস বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে। তাই এখনই এই সংঘাত থেকে বেরিয়ে আসার উপযুক্ত সময়।

তিনি বলেন, ‘আমরা ইরানের সক্ষমতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। এখন বিজয় ঘোষণা করে সরে দাঁড়ানোর জন্য এটি একটি ভালো সময়।’

স্যাকসের মতে, যুক্তরাষ্ট্র যদি উত্তেজনা কমানোর পথে এগোয়, তাহলে আর্থিক বাজারও ইতিবাচক প্রতিক্রিয়া দেখাবে। দীর্ঘমেয়াদি আঞ্চলিক সংঘাত এড়াতে ওয়াশিংটনের উচিত দ্রুত একটি সমঝোতার পথ খোঁজা।

তিনি আরও বলেন, ‘যদি সংঘাত বাড়তে থাকে এবং তার কোনো ভালো ফল না আসে, তাহলে অবশ্যই ভাবতে হবে কীভাবে পরিস্থিতি শান্ত করা যায়।’

সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস ও ওয়াই নেট গ্লোবাল

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের