লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়: মোজতবা খামেনি

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

সোমবার,

২৭ জুলাই ২০২৬,

১২ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়: মোজতবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:২৭, ২৭ জুলাই ২০২৬

আপডেট: ১৯:৩০, ২৭ জুলাই ২০২৬

Google News
লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়: মোজতবা খামেনি

লেবাননে ইসরায়েলের হামলা না থামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো শান্তি চুক্তির প্রধান শর্ত হলো লেবাননে ইসরায়েলের আগ্রাসন ও হামলার সম্পূর্ণ এবং শর্তহীন অবসান। লেবাননের অখণ্ডতা রক্ষা ও হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থন দেওয়াকে তেহরানের কৌশলগত দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধের যেকোনো চুক্তিতে লেবানন ইস্যুকে অগ্রাধিকার দিতে হবে।

গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এ বিষয়ে সমঝোতা হয়েছিল। তবে হরমুজ প্রণালি নিয়ে বিরোধের কারণে সেই আলোচনা ভেস্তে যায়। এদিকে লেবানন ও ইসরাইলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় সম্প্রতি হওয়া কাঠামোগত চুক্তিকে একপেশে আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।

লেবানন সেনাবাহিনীর অভিযোগ, নির্ধারিত এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননে নির্বিচারে ধ্বংসযজ্ঞ ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। চলমান সংঘাতে লেবাননে এখন পর্যন্ত ৪ হাজার ৩২৯ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সূত্র: আল-জাজিরা

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের