নোয়াখালীতে মা হত্যায় ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

শনিবার,

০৪ জুলাই ২০২৬,

২০ আষাঢ় ১৪৩৩

Radio Today News

নোয়াখালীতে মা হত্যায় ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৫১, ২৪ জানুয়ারি ২০২৩

আপডেট: ১৯:৫৭, ২৪ জানুয়ারি ২০২৩

Google News
নোয়াখালীতে মা হত্যায় ছেলেসহ ৭ জনের মৃত্যুদণ্ড

নোয়াখালীর সুবর্ণচরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে মাকে পাঁচ টুকরো করে হত্যার ঘটনায় ছেলে হুমায়ুন কবির হুমুসহ (২৭) সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিলুফার সুলতানা মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এই আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

ছেলে হুমায়ুন ছাড়া দণ্ডপ্রাপ্তরা হলেন- নিরব (২৬), নুর ইসলাম (৩২), কালাম (৩০), সুমন (৩৩), হামিদ (২৮) ও ইসমাইল (৩০)।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গুলজার আহমেদ জুয়েল বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, এটি একটি নির্মম হত্যাকাণ্ড। যে মা সন্তানকে জন্ম দিলেন সেই সন্তান কীভাবে মাকে হত্যা করে। এটি একটি নজিরবিহীন ঘটনা। আমরা এ রায়ে সন্তুষ্ট। আশা করি উচ্চ আদালতেও এই রায় বহাল থাকবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের