রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:৩৭, ২৪ নভেম্বর ২০২৩

Google News
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের ধলস্বরী সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে টোল প্লাজার সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি জানান, আজ দুপুর ১২টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ধলেশ্বরী টোল প্লাজার সামনে ইসলামিয়া পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে গেছে  আমাদের দুইটি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536