আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন সময়ে ২৫১ জন গুমের তদন্ত চলতি বছরে শেষ করে বিচার শুরু করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। রোববার গুম হওয়া ৫৫টি পরিবারের সদস্য চিফ প্রসিকিটরের কার্যালয়ে দেখা করতে আসলে গণমাধ্যমকে এসব কথা জানান চিফ প্রসিকিউটর।
এ সময় তিনি বলেন, ‘এসব গুম পদ্ধতিগত ও ব্যাপকভাবে সংগঠিত হওয়ায়, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার করা হবে।’
তিনি বলেন, ‘গুম পদ্ধতিগত ও ব্যাপকভাবে সংগঠিত হওয়ায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার করা হবে। গুমের সঙ্গে সম্পৃক্ত র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্য যারা জড়িত তাদের কয়েকজন অন্যান্য মামলা গ্রেপ্তার আছেন। আবার অনেকে অবসরে গেছেন এবং কেউ চাকরি করছেন।’
সকল অপরাধীকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার কথাও জানান তিনি। এসময় গুম হওয়া পরিবারের স্বজন এবং মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, ‘গুম হওয়া পরিবারের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে।’
রেডিওটুডে নিউজ/আনাম

