দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। রোববার (৬ সেপ্টেম্বর) ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।
পোস্টে ড. শামারুহ মির্জা লিখেন, আজ আব্বু ঠাকুরগাঁও এ যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁও এর প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।
নিজের পরিবারের সঙ্গে ঠাকুরগাঁওয়ের মানুষের গভীর সম্পর্কের কথা তুলে ধরার পাশাপাশি সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন রাষ্ট্রপতি কন্যা।
ড. শামারুহ বলেন, কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?
আমি বললাম, প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি প্রকাশের পরপরই তা নেটিজেনদের নজর কাড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। বাবা ও মেয়ের এই অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ নেটিজেনদের মন ছুঁয়ে গেছে।
রেডিওটুডে নিউজ/আনাম

