লংমার্চে বাধা এলে জনরোষে পড়বে সরকার: গোলাম পরওয়ার

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

লংমার্চে বাধা এলে জনরোষে পড়বে সরকার: গোলাম পরওয়ার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:২৯, ৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
লংমার্চে বাধা এলে জনরোষে পড়বে সরকার: গোলাম পরওয়ার

ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে কর্মসূচি পালনে কোথাও বাধা দেওয়া হলে সরকারকে জনরোষের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

শুক্রবার লংমার্চের প্রস্তুতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

আগামীকাল শনিবার ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১–দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির প্রস্তুতি জানাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ঘোষণা অনুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকা থেকে চট্টগ্রামের পথে লংমার্চের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। এরপর ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরে, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনায় এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে লংমার্চ হবে। আর ১৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে মহাসমাবেশ।

সংবাদ সম্মেলনে দল ও জোটের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি লংমার্চের সার্বিক বিষয় তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, লংমার্চে কোনো বিশৃঙ্খলা হলে এর দায় সরকারকেই নিতে হবে।

তবে জোটের নেতারা বলছেন, এখন পর্যন্ত লংমার্চ ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের