সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে: নাহিদ

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

শুক্রবার,

০৪ সেপ্টেম্বর ২০২৬,

২০ ভাদ্র ১৪৩৩

Radio Today News

সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে: নাহিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৯, ৪ সেপ্টেম্বর ২০২৬

Google News
সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে: নাহিদ

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা অতীতে বিভিন্ন সময় দেখেছি এ দেশে যারা সংখ্যায় কম ধর্মের দিক থেকে, জাতির দিক থেকে—তাদের উপরে নানা ধরণের নির্যাতন-পীড়ন হয়েছে, সেখানে রাষ্ট্র বা সরকার চুপ করেছিল।’

তিনি বলেন, ‘কোনো ধরনের ব্যবস্থা নেয় নাই, কখনো কখনো পরোক্ষভাবে সেগুলোকে সমর্থন জানিয়েছে। ফলে বিচারহীনতার একটা সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা অভ্যুত্থানের পরে বারবার বলে এসেছি, দেশে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমরা এখনো সেই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে, গণভোটের গণরায়ের বাস্তবায়নের মাধ্যমে আমরা মনে করি দেশের বিচার ব্যবস্থা শক্তিশালী হবে। যার মাধ্যমে আমাদের দেশের সব সম্প্রদায়ের একটা বিচার পাওয়ার একটা জায়গা কিন্তু থাকবে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি আমরা সরকারেই থাকি, বিরোধীদলেই থাকি, সব রাজনৈতিক দলেরই এটা দায়িত্ব এ দেশে যাতে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় থাকে। আমরা মনে করি এখন দেশের পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় আছে। কিন্তু এটাকে আমাদের একটা শক্তিশালী ভিত্তি দিতে হবে।’

দেশের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে বলে জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘ভিত্তি দিতে হলে আমাদের সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, আমাদের যেটা আমি বললাম—রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে আমাদের শক্তিশালী করতে হবে।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমাদের একটা বন্ধন আমরা মনে করি, এই হিন্দু সম্প্রদায়, অন্য সব সম্প্রদায়ের সঙ্গে আছে। আমরা সে উৎসবগুলোতে আছি, অংশগ্রহণ করি। এগুলো আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, এই বদ্বীপের সভ্যতা, বহু সংস্কৃতি, বহু ধর্মের এই আদান-প্রদান, মিথস্ক্রিয়া যোগাযোগের মাধ্যমে গড়ে উঠেছে। এইটা আমাদেরকে ধরে রাখতে হবে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের