বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

বৃহস্পতিবার,

০১ অক্টোবর ২০২৬,

১৬ আশ্বিন ১৪৩৩

Radio Today News

বাংলাদেশ যেন অব্যবস্থাপনার স্বর্গরাজ্য: জিএম কাদের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪৮, ১৭ আগস্ট ২০২২

Google News
বাংলাদেশ যেন অব্যবস্থাপনার স্বর্গরাজ্য: জিএম কাদের

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার চাপায় পাঁচজন ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ডে ছয়জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের (এমপি)।

মঙ্গলবার (১৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি। শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, এমন হৃদয়বিদারক মৃত্যু মেনে নেয়া যায় না। ভারি ও ঝুঁকিপূর্ণ কর্ম এলাকা সংরক্ষিত থাকার কথা। কার অবহেলায় ঝুঁকিপূর্ণ স্থানটি সংরক্ষণ করা হয়নি তা খতিয়ে দেখে, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রতিবারই অগ্নিদগ্ধ হয়ে অসংখ্য মানুষের করুণ মৃত্যু হচ্ছে। গতকালও ৬টি তাজা প্রাণ আগুনে পুড়ে মারা গেলো, কারো যেনো দায় নেই।

শোকবার্তায় ক্ষোভ প্রকাশ করে জাপা চেয়ারম্যান আরও বলেন, বাংলাদেশ যেন অব্যবস্থাপনার স্বর্গরাজ্য। মনে হচ্ছে, জরিপে অব্যবস্থাপনায় বিশ্ব চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। প্রতিদিনই অবহেলা আর অব্যবস্থাপনায় অসংখ্য মায়ের কোল খালি হবে, এটাই যেন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা এখন দৈনন্দিন ঘটনায় পরিণত হয়েছে, তা সড়ক পথে হোক, নৌপথে হোক কিংবা শিল্প কারখানায় হোক অথবা যেকোনো জনসমাগম স্থলেই হোক। এভাবে চলতে পারে না, এভাবে চলতে দেয়া যায় না।

দুটি দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে। দায়মুক্তি নয়, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান তিনি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536