শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

শনিবার,

১৯ সেপ্টেম্বর ২০২৬,

৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

মারা গেলেন অক্ষয় কুমারের মা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৩, ৮ সেপ্টেম্বর ২০২১

Google News
মারা গেলেন অক্ষয় কুমারের মা

মায়ের সাথে অক্ষয় কুমার (ছবি: সংগৃহীত)

মারা গেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারের মা অরুনা ভাটিয়া। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন তিনি।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে তিনি মারা যান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে মায়ের মৃত্যুর খবর নিজেই জানিয়েছেন অক্ষয়।

টুইটারে অক্ষয় লিখেছেন, “তিনি ছিলেন আমার মূল। আমার অস্তিত্বের মূলকে হারিয়ে অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। ওম শান্তি।”

এর আগে, মায়ের অসুস্থতার খবর শুনে লন্ডন থেকে  সিন্ডারেলা নামের একটি সিনেমার শুটিং ছেড়ে ভারতে ফেরেন অক্ষয়।

রেডিওটুডে নিউজ/জেএফ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536