শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

শনিবার,

২৬ সেপ্টেম্বর ২০২৬,

১০ আশ্বিন ১৪৩৩

Radio Today News

করোনার বিশ্বরূপ: মৃত্যু ছাড়ালো অর্ধকোটি 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৯, ১৮ অক্টোবর ২০২১

Google News
করোনার বিশ্বরূপ: মৃত্যু ছাড়ালো অর্ধকোটি 

ছবিসূত্র: ইন্টারনেট

বিশ্বে করোনা মহামারিতে গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন তিন লাখ এক হাজার ৭৩৮ জন। এই সময়ে সুস্থ হয়েছেন দুই লাখ ৮৪ হাজার ৫৯৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় পাঁচ হাজার তিনজনের। তবে মৃত্যু কমলেও নতুন করে শনাক্তের হার কিছুটা বেড়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন তিন লাখ ২৭ হাজার ৮৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট মত্যু ৫০ লাখ ৩ হাজার ৮৮৩ জনের। 

সোমবার (১৮ অক্টোবর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে। 

ওয়ার্ল্ডোমিটারের দেওয়া তথ্য বলছে, করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত ৪৯ লাখ ১৪ হাজার ৯০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত রোগী শনাক্ত হয়েছেন ২৪ কোটি ১৪ লাখ ৭১ হাজার ৩৮২ জন। আর বিশ্বব্যাপী করোনা থেকে আরোগ্য পেয়েছেন ২১ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৫০৫ জন।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বরাবরের মতো সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৩২ জন। এর মধ্যে মারা গেছেন সাত লাখ ৪৪ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন কোটি ৫৩ লাখ ৭৪ হাজার ৫৯৫ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪০ লাখ ৮১ হাজার ৪৯ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৩২১ জনের। দেশটিতে সুস্থ হয়েছেন তিন কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৭১৬ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে দুই কোটি ১৬ লাখ ৪৪ হাজার ৪৬৪ জনের। এর মধ্যে ছয় লাখ তিন হাজার ৩২৪ জন মারা গেছেন। ব্রাজিলে মোট সুস্থ হয়েছেন দুই কোটি সাত লাখ ৯৪ হাজার ৪৯৭ জন।

এ তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা ও স্পেন।

তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৭৬৮ জন। করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দ্রুত দেশে দেশে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536