রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

রোববার,

২৭ সেপ্টেম্বর ২০২৬,

১২ আশ্বিন ১৪৩৩

Radio Today News

৭০০ বছরের পুরোনো কেল্লাতে ক্যাটরিনা-ভিকির বিয়ে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৫, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ০৪:০৭, ২৬ নভেম্বর ২০২১

Google News
৭০০ বছরের পুরোনো কেল্লাতে ক্যাটরিনা-ভিকির বিয়ে

ফাইল ছবি

খুব শিঘ্রই বিয়ের আসরে বসতে যাচ্ছেন ক্যাটরিনা-ভিকি। তবে তারা চাইছেন, অনুমতি ছাড়া যেন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে। এজন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন তারা। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের মোবাইল ব্যবহার না করার অনুরোধ করেছেন এই জুটি।

ক্যাটরিনা-ভিকির বিয়ের কার্ডে বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। কার্ডে অনুরোধ জানানো হয়েছে বিয়েবাড়িতে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করে। বিয়ের ভেন্যুতে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল ফোন ব্যাবহার করতে পারবেন না ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মীরাও। যারা এই জুটির বিয়ের ছবি তুলবেন, তারাও অনুমতি ছাড়া ছবি আপলোড করতে পারবেন না।

৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লাতে বসছে তারকা জুটির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। ইতো মধ্যেই বিয়ের প্রস্তুতির জন্য সকল কাজ থেকে ছুটিও নিয়েছেন ক্যাটরিনা। তবে এখন পর্যন্ত এই বিয়ের কথা নিশ্চিত করা হয়নি তারকা জুটির তরফ থেকে।

দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করবেন ক্যাটরিনা-ভিকি। বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের নামীদামী তারকারা।

রেডিওটুডে নিউজ/এসএস/ইকে

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536