অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার দুইজনের একজন পলাতক আরেকজন জেলে থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি অথবা সিইসি।
বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা বলেন, স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকলে নিয়ম অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণার তিনদিনের মধ্যে প্রধান উপদেষ্টার পরামর্শ নিয়ে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ পড়াবেন। আর তা না হলে তিনদিন পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের শপথ পড়াবেন।
সরকার নির্বাচন শেষে দ্রুত সময়ে সংসদ সদস্যদের শপথ পড়াতে চান বলেও জানান তিনি।
ড. আসিফ নজরুল বলেন, এই নিয়ে সময়ক্ষেপণ করতে চায়না সরকার।
রেডিওটুডে নিউজ/আনাম

