তারেক রহমানের সঙ্গে যে আলোচনা হলো নতুন মন্ত্রিপরিষদ সচিবের

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

সোমবার,

১৬ ফেব্রুয়ারি ২০২৬,

৪ ফাল্গুন ১৪৩২

Radio Today News

তারেক রহমানের সঙ্গে যে আলোচনা হলো নতুন মন্ত্রিপরিষদ সচিবের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২১:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

Google News
তারেক রহমানের সঙ্গে যে আলোচনা হলো নতুন মন্ত্রিপরিষদ সচিবের

রাত পোহালেই অন্তর্বর্তী সরকারের ইতি। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার করবে বিএনপির নেতৃত্বাধীন দলটি। এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

পরে সাংবাদিকদের তিনি বলেন, ভাবী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আগামীকালের শপথ অনুষ্ঠানের বিষয়াদি নিয়ে আলোচনা করেছি। তারা তাদের খুটিনাটি কিছু বিষয়ের চাহিদা দিয়েছেন যা গ্রহণ করা হয়েছে।

নাসিমুল গণি বলেন, সংসদের শপথ কক্ষে সংসদ সদস্যদের এবং মন্ত্রীদের শপথ হবে দক্ষিণ প্লাজায়। সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়ে তাদের কাছ থেকে (বিএনপি/রাজনৈতিক দল) জানতে হবে বলে জানান তিনি।

এর আগে সোমবার স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের