১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

সোমবার,

২৩ ফেব্রুয়ারি ২০২৬,

১১ ফাল্গুন ১৪৩২

Radio Today News

১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

Google News
১২ই মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্টি উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে আমি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, মো. সাহাবুদ্দিন, ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ১২ মার্চ রোজ বৃহস্পতিবার সকাল ১১ টায় শের-ই-বাংলা নগর, ঢাকায় অবস্থিত জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম (২০২৬ খ্রিষ্টাব্দের ১ম) অধিবেশন আহ্বান করিতেছি।

সংসদীয় প্রথা ও আইন অনুযায়ী, নতুন সংসদের প্রথম দিনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। এই নির্বাচনের পরপরই নতুন স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হবে।

অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামী দিনের প্রশাসনিক ও অর্থনৈতিক পরিকল্পনার ওপর ভিত্তি করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষণ দেবেন। রাষ্ট্রপতির এ ভাষণের পর সংসদ সদস্যরা আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ সাধারণ আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের