স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৪৭, ৩ মার্চ ২০২৬

Google News
স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে প্রণয় ভার্মার সাক্ষাৎ

বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ আলোচনায় উভয় দেশের অভিন্ন অগ্রাধিকার হিসেবে স্থানীয় সরকার কাঠামো ও পল্লী উন্নয়নকে জোরদার করার লক্ষ্যে সহযোগিতা বৃদ্ধিকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়।

তারা গ্রামীণ অর্থনীতি, কৃষি সমবায় ও তৃণমূল পর্যায়ে আর্থিক ক্ষমতায়নের মতো ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সম্পৃক্ততাকে শক্তিশালী করার বিষয়েও একমত পোষণ করেন।

হাই কমিশনার তাৎপর্য সহকারে উল্লেখ করেন, ভারত-বাংলাদেশ সম্পর্কটি জনগণের সাথে জনগণের বন্ধনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে সকল ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত থাকতে ভারত প্রস্তুত রয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের