জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

Radio Today News

জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২৯, ১৬ মার্চ ২০২৬

Google News
জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি : সিইসি

নির্বাচন নিয়ে জাতির কাছে যেসব ওয়াদা ছিল তা পালন করতে পেরেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ইউএনডিপি ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংসদ নির্বাচনের বিষয়ে সিইসি বলেন, ‘ভোটকেন্দ্রে কাউকে বাঁধা দেয়া, তাড়িয়ে দেয়া কিংবা কোনো ধরনের কারচুপির অভিযোগ পায়নি ইসি। জাতির কাছে যেসব ওয়াদা ছিল তা পালন করতে পেরেছি।’

তিনি বলেন, ‘নারীরা সংসার সামলানো থেকে শুরু করে সব ধরনের কাজে পুরুষদের সহযোগিতা করে আসছেন। ভোটের সময়ে নারী কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয় ছিল। তাদের পুরস্কৃত করার কথা ভাবছে ইসি।’

এএমএম নাসির উদ্দিন বলেন, ‘মহিলাদের অবদান কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এক মাস চারদিন পর এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সকল কর্মকর্তাদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা।

ভোটের সময় নারী কর্মকর্তাদের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে তাদের পুরস্কৃত করার কথাও জানান তিনি৷ 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের