দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

সোমবার,

১৬ মার্চ ২০২৬,

২ চৈত্র ১৪৩২

Radio Today News

দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৪৫, ১৬ মার্চ ২০২৬

Google News
দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত 

খুলনায় দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে রা‌শিকুল আনাম রাশু (৩৬) না‌মে এক ছাত্রদল নেতা নিহত হ‌য়ে‌ছেন। সোমবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে নগরীর দৌলতপুর থানার কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের সাম‌নে এ ঘটনা ঘটে। 

নিহত রাশু নগরীর দৌলতপুর থানা ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন। পরে তি‌নি থানা যুবদ‌লের সাধারণ সম্পাদক প্রার্থী হন। তার বাবা শরিফুল আনাম দৌলতপুর থানা বিএনপি নেতা। দৌলতপুর থানার দেয়ানা এলাকায় তাদের বাড়ি। 

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, রাজনী‌তির পাশাপাশি রাশু কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের পা‌শে ইট বালুর ব্যবসা কর‌তেন। সোমবার সকা‌লে তি‌নি ব্যবসা প্রতিষ্ঠা‌নে ছি‌লেন। 

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দোকানে থাকা অবস্থায় ক‌য়েকজন দুর্বৃত্ত রাশুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথায় ও একটি শরীরে বিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত আড়াই মাসে খুলনা মহানগরীতে ৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ৫ জন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের