এসএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করলো শিক্ষা বোর্ড

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

বৃহস্পতিবার,

১৯ মার্চ ২০২৬,

৫ চৈত্র ১৪৩২

Radio Today News

এসএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করলো শিক্ষা বোর্ড

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪২, ১৯ মার্চ ২০২৬

Google News
এসএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করলো শিক্ষা বোর্ড

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্র কমিটি গঠন নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বুধবার (১৮ মার্চ) বোর্ডের এক চিঠিতে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত কমিটির প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৫ এপ্রিলের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (মাধ্যমিক) দপ্তরে পাঠাতে বলা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, জেলা সদরের পরীক্ষা কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক এবং উপজেলা ও অন্যান্য স্থানের কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন একজন সরকারি ও একজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সংশ্লিষ্ট এলাকায় সরকারি বিদ্যালয় না থাকলে দুইজন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য হতে পারবেন। এছাড়া সংশ্লিষ্ট কেন্দ্রের কেন্দ্রসচিব কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বোর্ড অনুমোদিত পরীক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধানই সাধারণত কেন্দ্রসচিব হবেন। তবে বিশেষ কারণে তিনি দায়িত্ব পালনে অপরাগ হলে কেন্দ্র কমিটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে অন্য কোনো দক্ষ প্রধান শিক্ষককে এই দায়িত্ব দেওয়া যাবে। শর্ত থাকে যে, কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান সংশ্লিষ্ট বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করলে তিনি কেন্দ্রসচিব হতে পারবেন না।

অন্যদিকে, কেন্দ্র কমিটির চেয়ারম্যান পদাধিকারবলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে গণ্য হবেন। অনিবার্য কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে কোনো একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করতে পারবেন। তবে এক্ষেত্রে পদমর্যাদার জ্যেষ্ঠতা বজায় রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের