চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কবে থেকে জানালেন হাইকমিশনার

বৃহস্পতিবার,

২৫ জুন ২০২৬,

১১ আষাঢ় ১৪৩৩

বৃহস্পতিবার,

২৫ জুন ২০২৬,

১১ আষাঢ় ১৪৩৩

Radio Today News

চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কবে থেকে জানালেন হাইকমিশনার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:২০, ২৫ জুন ২০২৬

আপডেট: ১৫:৪১, ২৫ জুন ২০২৬

Google News
চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, কবে থেকে জানালেন হাইকমিশনার

ভারতের ভ্রমণ ভিসার আবেদন করা যাবে ২৮ জুন থেকে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রথমে কেবল পাঁচটি কেন্দ্র থেকে দেয়া হবে এ ভিসা। পর্যায়ক্রমে বাকিগুলো থেকেও দেয়া হবে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করে দেয় ভারত। মেডিকেল ভিসা ছাড়া প্রায় সব ধরনের ভিসা বন্ধ রাখা হয়।

সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান।

আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের