প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৮ জুলাই ২০২৬,

৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৩, ১৮ জুলাই ২০২৬

Google News
প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে সরকার: মাহদী আমিন

বর্তমান সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার (১৮ জুলাই) বিকেলে সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মাহদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারি আপামর জনসাধারণের অংশগ্রহণে অনুষ্ঠিত অবাধ, স্বতঃস্ফূর্ত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে। এর ফলে দীর্ঘ প্রতীক্ষার পর জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। সেই সঙ্গে সরকার ও জনগণের মধ্যে গভীর আস্থা ও নির্ভরতা আজ এই রাষ্ট্রব্যবস্থাকে প্রকৃত কল্যাণমুখী গণতান্ত্রিক সরকার হিসেবে সুপ্রতিষ্ঠিত করেছে।

কয়েকটি উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র বলেন, মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় এবং ২৯ কার্যদিবসের মধ্যে মেহেরপুরে শিশু ধর্ষণ মামলার রায় সম্পন্ন করে দ্রুততম সময়ে বিচার নিশ্চিতের নতুন নজির স্থাপিত হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকারের ভিত্তিতে শুনানির পর মাত্র এক মাসে ১০টি রায় ঘোষণা করা হয়েছে। বর্তমান সরকার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে চায়।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের