নৌবাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

মঙ্গলবার,

২৮ জুলাই ২০২৬,

১৩ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

নৌবাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২২, ২৮ জুলাই ২০২৬

আপডেট: ২২:২৩, ২৮ জুলাই ২০২৬

Google News
নৌবাহিনী প্রধানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জুন। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) নৌ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে শুরুতে কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরবর্তীতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সামুদ্রিক সহযোগিতা, প্রতিরক্ষা সম্পর্ক এবং বাংলাদেশ ও কোরিয়া প্রজাতন্ত্রের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং পেশাগত সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের