সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে গ্যাসের সংকট: প্রধানমন্ত্রী

বুধবার,

২৯ জুলাই ২০২৬,

১৪ শ্রাবণ ১৪৩৩

বুধবার,

২৯ জুলাই ২০২৬,

১৪ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে গ্যাসের সংকট: প্রধানমন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৩২, ২৯ জুলাই ২০২৬

Google News
সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে গ্যাসের সংকট: প্রধানমন্ত্রী

সময়োপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার সকালে সচিবালয়ে টেক্সটাইল খাতে সমস্যা সমাধানে সরকারপ্রধানের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক শেষে একথা জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন-বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।

এসময় বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা সবাই উৎসাহিতবোধ করছেন।

তিনি আরও জানান, পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্থ কারখানাগুলোর কোথায় কতটুকু সহযোগিতা প্রয়োজন তা চিহ্নিত করতে উদ্যোক্তাদের কাছে প্রতিবেদন চাওয়া হয়েছে।

সমস্যা সমাধানে ব্যবসায়ীরা আশাবাদী মন্তব্য করে বিটিএম সভাপতি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের পরিস্থিতি বুঝার চেষ্টা করছেন। বিদ্যমান অবস্থায় সরকারের যে মনোযোগ পাওয়া যাচ্ছে তা গেলো ১৭ বছর পাওয়া গেলে বর্তমানের দুরবস্থা হতো না।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের