প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার বেলা ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আধাঘণ্টার বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেন ত্রিবেদী। বৈঠক সামনে রেখে গতকাল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতীয় হাইকমিশনার।
দুই দেশের সম্পর্কে দীর্ঘদিন ধরে অমীমাংসিত ও সংবেদনশীল বিভিন্ন বিষয় রয়েছে। এরমধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ-ইনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এসব ইস্যুর পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ও আলোচনায় হয়েছে বলে জানা যায়।
রেডিওটুডে নিউজ/আনাম

