অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

রোববার,

১৬ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৮, ১৫ আগস্ট ২০২৬

Google News
অবসর ও কল্যাণ ভাতা পাচ্ছেন ৭০ হাজার শিক্ষক: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর সুবিধা এবং কল্যাণ ভাতার বকেয়া অর্থ প্রদান শুরু হয়েছে। আজ (শনিবার, ১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সুবিধা প্রদানের অর্থ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজকের এ বিশেষ দিনে বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেছিলেন। আর এই শুভদিনেই আমরা বছরের পর বছর ধরে বকেয়া সুবিধার অপেক্ষায় থাকা হাজার হাজার শিক্ষকের চোখের জল মুছতে যাচ্ছি।’

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দের মাধ্যমে দেশের বিপুলসংখ্যক শিক্ষক-কর্মচারীকে এই ভাতা দেওয়া হচ্ছে।

পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ‘সারা দেশে একযোগে ৭০ হাজার ১৯ জন শিক্ষককে তাদের অবসর ভাতা এবং ৫৩ হাজার শিক্ষককে কল্যাণ ভাতার অর্থ সরাসরি তাদের অ্যাকাউন্টে হস্তান্তর করা হচ্ছে। শিক্ষাখাতের প্রশাসনিক ইতিহাসে আজকের এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।’

সরকারের প্রথম ১৮০ দিনের অর্জনের প্রসঙ্গে ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, বর্তমান সরকারের ১৮০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বেশ কিছু তাৎপর্যপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সময় স্বল্পতার কারণে যেসব পরিকল্পনা পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি, তা আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষাবিদ এবং সারাদেশ থেকে আসা শিক্ষক প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের