বৃহস্পতিবার নির্বাচনের পরদিন অর্থাৎ শুক্রবারই বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মি. মনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, "আজকের সংসদীয় দলের সভায় আমরা মাননীয় সকল সংসদ সদস্যদের কাছে ভোট চেয়েছি।" রাষ্ট্রপতি নির্বাচন এবং ভোট গণনাসহ পুরো প্রক্রিয়া টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।
রেডিওটুডে নিউজ/আনাম

