দুরেফিশানের পাশে দাঁড়ালেন হানিয়া

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

বুধবার,

১৯ আগস্ট ২০২৬,

৪ ভাদ্র ১৪৩৩

Radio Today News

দুরেফিশানের পাশে দাঁড়ালেন হানিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২০, ১৯ আগস্ট ২০২৬

Google News
দুরেফিশানের পাশে দাঁড়ালেন হানিয়া

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এ ইংরেজি সংলাপের উচ্চারণকে ঘিরে নেটপাড়ায় চরম ট্রল ও বিদ্রূপের শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম।

তবে সাইবার বুলিংয়ের এই কঠিন সময়ে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানি বিনোদন অঙ্গনের আরেক তারকা হানিয়া আমির।

উমাইরা আহমেদের গল্প এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত 'দার-ই-নিজাত' নাটকে নামীর খান ও শাহরিয়ার মুনাওয়ারের বিপরীতে 'জারিয়াব' চরিত্রে অভিনয় করছেন দুরফিশান।

নাটকে তার চরিত্রটি এক বিত্তশালী পরিবারের তরুণীর, যে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং অধিকাংশ সময় ইংরেজিতে কথা বলে।

কিন্তু পর্দায় তার সংলাপের বেশ কিছু অংশ বিশেষ করে ‘ফ্যাব’ (fab) শব্দটি উচ্চারণের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পরপরই নেটদুনিয়ায় ট্রলিং শুরু হয়। এই কটূক্তির জবাবে চুপ থাকেননি হানিয়া আমির। ইনস্টাগ্রামে দুরফিশানের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘নজর সবসময় সামনের দিকে রাখো, প্রিয়।’ 

এ বার্তার মাধ্যমে সমালোচকদের কথা কানে না তুলে দুরফিশানকে কাজে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও 'দার-ই-নিজাত' নাটকটি বর্তমানে দর্শকের মাঝে বেশ সাড়া ফেলছে, তবে দুরফিশানের চরিত্র ও সংলাপ বলার ধরন নিয়ে দর্শকদের মতামত স্পষ্ট দুই ভাগে বিভক্ত। সব সমালোচনা পেরিয়ে সহকর্মীদের এমন সংহতি এখন ড্রামা লাভারদের আলোচনার কেন্দ্রে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের