৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

সোমবার,

১৭ আগস্ট ২০২৬,

২ ভাদ্র ১৪৩৩

সোমবার,

১৭ আগস্ট ২০২৬,

২ ভাদ্র ১৪৩৩

Radio Today News

৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০০, ১৭ আগস্ট ২০২৬

আপডেট: ১৫:০১, ১৭ আগস্ট ২০২৬

Google News
৩৬ বছর বয়সে মারা গেলেন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৬ বছর। আগামী ২১ আগস্ট ছিল তার ৩৭তম জন্মদিন। রোববার (১৬ আগস্ট) প্যানেটিয়েরের মৃত্যুর বিষয়টি তার প্রতিনিধি এবিসি নিউজকে নিশ্চিত করেছেন। তবে মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি। খবর এনডিটিভির। 

‘হিরোস’ সিরিজে ক্লেয়ার বেনেট চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান প্যানেটিয়ের। এছাড়া ‘ন্যাশভিল’ সিরিজে জুলিয়েট বার্নস চরিত্রে অভিনয়ের জন্যও তিনি প্রশংসিত হন। ‘স্ক্রিম ৪’ ও ‘স্ক্রিম ৬-তেও তাকে দেখা গেছে। ‘ন্যাশভিল’-এ অভিনয়ের জন্য তিনি দুটি গোল্ডেন গ্লোব মনোনয়ন পেয়েছিলেন। 

তার প্রতিনিধির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের প্রিয় হেইডেনের মর্মান্তিক মৃত্যুর খবর জানাচ্ছি। তিনি ছিলেন উজ্জ্বল এক আলো এবং প্রবল ব্যক্তিত্বের অধিকারী। তিনি তার পরিচিত মানুষদের পাশাপাশি পর্দায় তাকে দেখা লাখো দর্শকের জীবনে অপরিসীম ভালোবাসা ও আনন্দ এনে দিয়েছেন।’

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নানা কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন প্যানেটিয়ের। তিনি অ্যালকোহল ও মাদকাসক্তির সঙ্গে তার লড়াই নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন। ২০২০ সালে তিনি একটি পুনর্বাসন কেন্দ্রে সময় কাটান এবং পরবর্তীতে নিজেকে মাদক ও অ্যালকোহল থেকে দূরে রাখার কথা জানান। 

২০২৩ সালে মাত্র ২৮ বছর বয়সে মারা যান তার ছোট ভাই অভিনেতা জ্যানসেন প্যানেটিয়ের। হৃদ্‌যন্ত্রের সমস্যায় তার মৃত্যু হয়। ভাইকে হারানোর পর ২০২৪ সালে ‘পিপল’ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে হেইডেন বলেছিলেন, এত বড় ও ভয়াবহ একটি ঘটনার পর জীবনের ছোটখাটো বিষয়গুলোকে আর আগের মতো গুরুত্ব দেয়া যায় না।

‘ন্যাশভিল’-এ অভিনয়ের মাধ্যমে হেইডেন তার গানের প্রতিভাও তুলে ধরেন। সিরিজটির জন্য গাওয়া তার বেশ কয়েকটি গান জনপ্রিয় হয় এবং বিলবোর্ডের কান্ট্রি মিউজিক চার্টেও জায়গা করে নেয়। 

চলতি বছরের মে মাসে প্রকাশিত হয় তার প্রথম স্মৃতিকথা ‘দিস ইজ মি: এ রেকনিং’। বইটিতে নিজের শৈশব, খ্যাতির চাপ, মাতৃত্ব, মানসিক স্বাস্থ্য এবং আসক্তির সঙ্গে লড়াইসহ জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি। 

মাত্র ৩৬ বছর বয়সে হেইডেন প্যানেটিয়েরের আকস্মিক মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। তার বিভিন্ন কাজের মাধ্যমে দর্শকদের কাছে তিনি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের