দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা

শনিবার,

১৫ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

শনিবার,

১৫ আগস্ট ২০২৬,

৩১ শ্রাবণ ১৪৩৩

Radio Today News

দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১১:৪০, ১৫ আগস্ট ২০২৬

Google News
দুপুরের মধ্যে দেশের ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা

দেশের ৭ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে।

শনিবার (১৫ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্রবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের