শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

৩০ কার্তিক ১৪৩৩

শনিবার,

১৪ নভেম্বর ২০২৬,

৩০ কার্তিক ১৪৩৩

Radio Today News

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৪২, ১৪ নভেম্বর ২০২৬

Google News
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। শনিবার সকাল থেকে পল্লী বিদ্যুৎ, আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় দফায় দফায় অবরোধের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

শ্রমিকদের দাবি, তিন দিন আগে পুলিশের পিটুনিতে এক নারী শ্রমিক আহত হন। পরে ওই শ্রমিকের ‘মৃত্যুর’ গুজব ছড়িয়ে পড়লে শনিবার সকালে তারা কর্মস্থল থেকে বেরিয়ে মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ বলছে, নারী শ্রমিক নিহত হওয়ার খবরটি গুজব।

নারী শ্রমিকের ‘মৃত্যুর’ দাবির অভিযোগ তুলে ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ চালিয়ে যান শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশ ১০ থেকে ১৫টি টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে আশপাশের কারখানার শ্রমিকদের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভকারীরা স্থান পরিবর্তন করে আনসার একাডেমি ও হরিণহাটি এলাকায় সড়ক অবরোধ করেন। সকাল ১১টা পর্যন্ত বিভিন্ন স্থানে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শ্রমিক দাবি করেছেন, ‘গত বৃহস্পতিবারের আন্দোলনে পুলিশের পিটুনিতে এক নারী শ্রমিক আহত হয়ে মারা গেছেন। তার মৃত্যুর বিচার দাবিতে তারা মহাসড়কে নেমেছেন। কিন্তু পুলিশ তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিপেটা করছে।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শনিবারও শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে।

তিনি জানান, শ্রমিকেরা তিনটি স্থানে বারবার অবরোধের চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের