মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

সিলেটের সাবেক মেয়র আরিফুলের বাসায় ককটেল নিক্ষেপ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০০:৪০, ২২ নভেম্বর ২০২৩

Google News
সিলেটের সাবেক মেয়র আরিফুলের বাসায় ককটেল নিক্ষেপ

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসভবনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর কুমারপাড়ায় এ ঘটনাটি ঘটে।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি কাজে আমার খামারে ছিলাম, রাত সাড়ে ৮টার দিকে আমার স্ত্রী ফোন করে বলেন বাসায় ককটেল ছোড়া হচ্ছে। পরে আমি বাসায় এসেছি।

বাসার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পর পর তিনটি ককটেল গেইটে ছুড়েছে দুই যুবক। আরেকজন সেটি ভিডিও করেছে। এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের লোকজন বাসায় এসে ফুটেজ সংগ্রহ করেছেন।

তিনি আরও বলেন, আমার বাসায় যদি এটা হয় তাহলে দেশের মানুষের কী হবে? আমি নিরাপত্তাহীনতায় রয়েছি। সম্প্রীতির শহরে এসব বিষয় কাম্য নয়। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনটি হাতবোমা ছুড়লে দুটি বিস্ফোরিত হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে; বিস্তারিত পরে জানানো হবে।

রেডিওটুডে/এমএমএইচ

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536