রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

রোববার,

২০ সেপ্টেম্বর ২০২৬,

৫ আশ্বিন ১৪৩৩

Radio Today News

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:০৬, ২৫ নভেম্বর ২০২১

Google News
রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

ফাইল ছবি

২০১৫ সালে বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশের আদালত অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আগামী ২২ ফেব্রুয়ারি গ্রেফতারি পরোয়ানা তামিল প্রতিবেদনের জন্য দিন ধার্য করেন আদালত।’

২০১৫ সালের জানুয়ারিতে রাজধানীর বাড্ডা থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটি দায়ের করে পুলিশ। মামলার অভিযোগপত্র গ্রহণের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু রিজভী আদালতে উপস্থিত হননি। বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রেডিওটুডে নিউজ/এমএস

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536