মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

মঙ্গলবার,

২৯ সেপ্টেম্বর ২০২৬,

১৪ আশ্বিন ১৪৩৩

Radio Today News

যারা হাসিনার নিপীড়নের শিকার, ২৪ তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা: নাহিদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:০৩, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ২২:১১, ২৭ মার্চ ২০২৫

Google News
যারা হাসিনার নিপীড়নের শিকার, ২৪ তাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা: নাহিদ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির বাংলাদেশে আগমন জনগণ প্রত্যাখ্যান করেছিলো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) ২০২১ সালের আগ্রাসনবিরোধী আন্দোলনে শহিদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীতে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্যকালে এসব বলেন নাহিদ ইসলাম। এসময় নাহিদ গত ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ১ম স্বাধীনতা এবং ২য় স্বাধীনতা বিতর্ক নিয়ে বলেন যারা ১৫ বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা। কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা না।

নাহিদ ইসলাম বলেন, বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। স্বৈরশাসকরা নির্যাতন চালালে এক সময় বিচার হয়, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।

নাহিদ ইসলাম আরও বলেন, ভারত-বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক থাকবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের


Warning: Undefined variable $sAddThis in /home/radio4to0da9y/public_html/details.php on line 536