‘২০০১-২০০৫ সালে দুর্নীতির তকমা থেকে দেশকে বের করে এনেছিল বিএনপি’

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

মঙ্গলবার,

০৩ মার্চ ২০২৬,

১৯ ফাল্গুন ১৪৩২

Radio Today News

‘২০০১-২০০৫ সালে দুর্নীতির তকমা থেকে দেশকে বের করে এনেছিল বিএনপি’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:১৭, ৯ ডিসেম্বর ২০২৫

Google News
‘২০০১-২০০৫ সালে দুর্নীতির তকমা থেকে দেশকে বের করে এনেছিল বিএনপি’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২০০১-২০০৫ সালে কীভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে ধীরে বের করে নিয়ে এসেছিল সেই প্রমাণ আছে।  এটা আমাদের কথা না, এটা একটা ইনডিপেনডেন্ট সংস্থার কথা। 

মঙ্গলবার (৯ ডিসেম্বর) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

দেশ গঠনে জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তীত্ব নিয়ে প্রশ্ন দেখা দেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দেশটাকে আমরা উন্নত করতে পারবো, যখন আমরা সকলকে সাথে নিয়ে দেশ গড়ার কাজে হাত দেবো। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে, আরেকজনকে বাইরে রেখে আমরা দশে গড়তে পারবো না।’ 

তিনি বলেন, ‘দেশের অর্ধেক নারী। দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষত মা তৈরির কাজ শুরু করে গিয়েছেন। 
ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে সরকার শুধু শিক্ষিত মা-ই নয়, শিক্ষিত মায়ের সাথে সাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই। এটা করলে ধীরে ধীরে পরিবার থেকে দেশকে সাবলম্বী  করতে পারবো।’ 

কৃষিকদের কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই দেশে অর্থনীতির প্রাণ হলো কৃষি। এই ২০ কোটি মানুষ যে খবার খাচ্ছে এর বিশাল অংশ কৃষকরা উৎপাদন করছে। দেশে কিন্তু কয়েক স্তরের কৃষক আছে। আমাদের লক্ষ্য প্রান্তিক কৃষকের অর্থনৈতিক ভিত্তি মজবুত করা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের